ধাপ ৮ তলা মাসজিদ থেকে ১০০ গজ উত্তরে , কাকলি লেন , শিমুল বাগ রোড , রংপুর
Back to Treatments

রুট ক্যানেল ট্রিটমেন্ট (Root Canal Treatment)

আমাদের প্রতিটি দাঁতের বাইরের শক্ত আবরণের (এনামেল ও ডেন্টিন) নিচে একটি নরম টিস্যু বা অংশ থাকে, যাকে পাল্প (Dental Pulp) বলা হয়। এই পাল্পের মধ্যেই থাকে দাঁতের রক্তনালী এবং নার্ভ (স্নায়ু)। যখন কোনো ক্যাভিটি (পঁচা/ক্ষয়), আঘাত বা ফাটলের কারণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া দাঁতের গভীরে গিয়ে পাল্প বা নার্ভকে সংক্রামিত করে, তখন তীব্র ব্যথার সৃষ্টি হয়। রুট ক্যানেল ট্রিটমেন্ট হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে আক্রান্ত বা সংক্রামিত পাল্প অপসারণ করে দাঁতের ভেতরটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয় এবং সেখানে বিশেষ উপাদান দিয়ে সিল করে দাঁতটিকে রক্ষা করা হয়।

What is this Treatment?

আমাদের প্রতিটি দাঁতের বাইরের শক্ত আবরণের (এনামেল ও ডেন্টিন) নিচে একটি নরম টিস্যু বা অংশ থাকে, যাকে পাল্প (Dental Pulp) বলা হয়। এই পাল্পের মধ্যেই থাকে দাঁতের রক্তনালী এবং নার্ভ (স্নায়ু)। যখন কোনো ক্যাভিটি (পঁচা/ক্ষয়), আঘাত বা ফাটলের কারণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া দাঁতের গভীরে গিয়ে পাল্প বা নার্ভকে সংক্রামিত করে, তখন তীব্র ব্যথার সৃষ্টি হয়। রুট ক্যানেল ট্রিটমেন্ট হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে আক্রান্ত বা সংক্রামিত পাল্প অপসারণ করে দাঁতের ভেতরটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয় এবং সেখানে বিশেষ উপাদান দিয়ে সিল করে দাঁতটিকে রক্ষা করা হয়।

Step-by-Step Procedure

২. কখন রুট ক্যানেল ট্রিটমেন্ট প্রয়োজন হয়? (লক্ষণসমূহ)

নিচের লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আপনার রুট ক্যানেল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে:

  1. তীব্র ব্যথা: বিশেষ করে রাতে ঘুমানোর সময় বা কামড় দেওয়ার সময় দাঁতে অসহ্য ব্যথা হওয়া।
  2. ঠান্ডা বা গরমে সংবেদনশীলতা: ঠান্ডা পানি বা গরম খাবার খেলে দাঁতে তীব্র শিঁরশিঁর অনুভূতি হওয়া এবং তা বেশ কিছুক্ষণ স্থায়ী থাকা।
  3. মাড়ি ফুলে যাওয়া বা পুঁজ হওয়া: আক্রান্ত দাঁতের পাশের মাড়ি ফুলে যাওয়া, লাল হওয়া বা সেখানে ছোট ফোড়ার মতো উঠে পুঁজ বের হওয়া।
  4. দাঁতের রঙ পরিবর্তন: আঘাত বা ইনফেকশনের কারণে দাঁতের রঙ কালচে বা ঘোলাটে হয়ে যাওয়া।
  5. কামড় দিতে ব্যথা: কোনো খাবার চিবানোর সময় বা স্পর্শ করলে দাঁতের গোড়ায় তীব্র চাপ বা ব্যথা পাওয়া।

৩. রুট ক্যানেল ট্রিটমেন্টের ধাপসমূহ (Step-by-Step Procedure)

আধুনিক প্রযুক্তির কারণে রুট ক্যানেল চিকিৎসা এখন অত্যন্ত নিরাপদ, দ্রুত এবং ব্যথামুক্ত। চিকিৎসাটি সাধারণত ৩টি ধাপে সম্পন্ন হয়:

  1. পরীক্ষা ও এক্স-রে (Diagnosis & X-Ray):
  2. প্রথমে ডিজিটাল এক্স-রে (RVG) এর মাধ্যমে দাঁতের শিকড়ের অবস্থা, ইনফেকশনের মাত্রা এবং ক্যানেল বা নালীর সংখ্যা নিখুঁতভাবে পরীক্ষা করা হয়।
  3. লোকাল অ্যানাস্থেশিয়া (Anesthesia):
  4. চিকিৎসা শুরুর আগে আক্রান্ত দাঁত ও তার চারপাশের অংশ আধুনিক স্থানীয় অ্যানাস্থেশিয়ার মাধ্যমে সম্পূর্ণ অবশ করে নেওয়া হয়। ফলে পুরো চিকিৎসায় রোগী কোনো ব্যথা অনুভব করেন না।
  5. ক্লিনিং ও শেপিং (Cleaning & Shaping):
  6. দাঁতের উপরের অংশে সামান্য প্রবেশ পথ তৈরি করে সংক্রামিত পাল্প ও নার্ভ বের করে নেওয়া হয়। এরপর এন্ডোমটর (Endomotor) এবং ফাইল ব্যবহারের মাধ্যমে নালীগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার ও শেপ করা হয়।
  7. ফিলিং ও সিইলিং (Obturation/Sealing):
  8. ক্যানেল সম্পূর্ণ জীবাণুমুক্ত ও শুকানোর পর 'গাট্টা-পার্চা' (Gutta-percha) নামক একটি রাবার-জাতীয় বায়োকম্প্যাটিবল উপাদান এবং ডেন্টাল সিল্যান্ট দিয়ে ক্যানেলের ভেতর স্থায়ীভাবে সিল করা হয়, যাতে নতুন করে কোনো জীবাণু প্রবেশ করতে না পারে।
  9. দাঁত পুনরায় তৈরি ও ক্রাউন/ক্যাপ বসানো (Restoration & Crown):
  10. সবশেষে ক্যানেল সিল করার পর উপরের খালি অংশে শক্তিশালী স্থায়ী ফিলিং দেওয়া হয়। যেহেতু রুট ক্যানেল করার পর দাঁতে পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায়, তাই দাঁতটি যেন ভেঙে না যায় সেজন্য উপরে একটি ডেন্টাল ক্রাউন বা ক্যাপ (Crown/Cap) বসিয়ে দেওয়া হয়।

৪. রুট ক্যানেল ট্রিটমেন্টের সুবিধাসমূহ

  1. প্রাকৃতিক দাঁত রক্ষা: মূল বা আসল দাঁত ফেলে না দিয়ে তা আজীবন টিকিয়ে রাখার একমাত্র উপায়।
  2. ব্যথা ও ইনফেকশন দূরীকরণ: দাঁতের ভেতরে থাকা ব্যাকটেরিয়া ও ইনফেকশন দূর করে স্থায়ীভাবে যন্ত্রণা থেকে মুক্তি দেয়।
  3. সুন্দর হাসি ও স্বাভাবিক চর্বন ক্ষমতা: কৃত্রিম দাঁতের চেয়ে নিজস্ব দাঁত দিয়ে খাবার চিবাতে পারা অনেক বেশি স্বাচ্ছন্দ্যদায়ক।
  4. পাশের দাঁতের সুরক্ষা: দাঁত ফেলে দিলে আশেপাশের দাঁত খালি জায়গায় হেলে পড়ে, যা পরবর্তীতে দাঁতের সারিবদ্ধতা নষ্ট করে। রুট ক্যানেল সেই ঝুঁকি দূর করে।

৫. রুট ক্যানেল করার পর করণীয় ও যত্ন (Post-Treatment Care)

  1. ক্রাউন বা ক্যাপ না বসানো পর্যন্ত ওই দাঁত দিয়ে শক্ত খাবার চিবানো থেকে বিরত থাকুন।
  2. প্রতিদিন দুইবার নিয়ম মেনে ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন এবং ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।
  3. চিকিৎসা শেষে সাময়িক মৃদু অস্বস্তি হতে পারে, যা চিকিৎসকের দেওয়া ওষুধ খেলেই স্বাভাবিক হয়ে যায়।
  4. প্রতি ৬ মাস পর পর নিয়মিত ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করান।


Key Benefits

প্রাকৃতিকভাবে দাঁত বাঁচায় এবং দীর্ঘমেয়াদী ব্যথা থেকে মুক্তি দেয়।

রুট ক্যানেল ট্রিটমেন্ট (Root Canal Treatment)

Consult with Doctors

Have questions or want to discuss this treatment with our specialist doctors? Call our chamber directly.

+8801751-281818

শনিবার - শুক্রবার, সকাল ১১:00 - রাত ১0:00 টা

Explore Other Treatments

Need Immediate Dental Assistance?

Our chamber is open every evening from শনিবার - শুক্রবার. Reach out to us directly by phone for directions or chamber details.